হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৬

হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১

Manual3 Ad Code

হবিগঞ্জের বাহুবল উপজেলার খোজেরগাঁও গ্রামে পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের  সংঘর্ষে আব্দুল্লাহ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার আরও দুই ভাই আহত হয়েছেন।

Manual2 Ad Code

আব্দুল্লাহ উপজেলার খোজেরগাঁও গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

Manual4 Ad Code

আহতরা হলেন- তার দুই ভাই আব্দুস সালাম (২৬) ও আব্দুল কাদির (৩০)। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual6 Ad Code

নিহতের স্বজনদের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আব্দুল হকের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় শনিবার (৪ জুলাই) বিকেল প্রায় ৩টার দিকে উভয় পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়।

Manual8 Ad Code

তাদের দাবি, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় আব্দুল হক ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল্লাহর ওপর হামলা চালায়। হামলায় আব্দুল্লাহ গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গেলে তার দুই ভাইও আহত হন।

পরে স্বজনরা আহত তিনজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত দুই ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জমিজমা নয়, একজন মহিলার সাথে বাগবিতন্ডাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।