পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ১ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৬

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ১ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Manual6 Ad Code

রনি মোহাম্মদ,লিসবন পর্তুগালঃ

উন্নত জীবন-জীবিকার ও স্বপ্নপূরণের আশায় আসা ইউরোপের দেশ পর্তুগালের সেতুবাল জেলার আলমেদায় সড়ক দুর্ঘটনায় মো. শামসুল ইসলাম কামরান (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শনিবার (০৪ জুলাই) পর্তুগাল সময় আনুমানিক রাত ৯টার পর সড়ক দুর্ঘটনার গুরুতর আহত হলে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য স্হানীয় আলমেদা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আজ রোববার (০৫ জুলাই) বিকাল সাড়ে ৩টায় হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মোঃ শামসুল ইসলাম কামরান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রবাসী কামরানের মৃত্যুতে আলমেদা সহ গোটা পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে। স্হানীয় বাংলাদেশী কমিউনিটির লোকজন পুলিশের সাথে কামরানকে মৃত্যুর বিষয়টি নিয়ে যোগাযোগ করছে।

Manual8 Ad Code

মো. শামসুল ইসলাম কামরানের বাড়ী সিলেট জেলার ওসমানীনগর উপজেলা দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামের মৃত মুতলিব আলীর ৩য় ছেলে।
পারিবাকি সূত্রে জানা গেছে, চলতি বছর তিনি দেশে এসে বিয়ে করে মাত্র ৩মাস আগে। হাতের মেহেদী রং না মুছতেই পরিবার ও উন্নত জীবন এবং জীবিকার সন্ধানে আবারো পাড়ি জমান পর্তুগালে। কিন্তু মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় পর্তুগালের আলমেদা হাসপাতালে তার জিবনাবসান হয়েছে।

Manual6 Ad Code