রেলস্টেশনে প্রতিবন্ধী বৃদ্ধাকে হ ত্যা, ২ জনকে ধরল র‌্যাব

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

রেলস্টেশনে প্রতিবন্ধী বৃদ্ধাকে হ ত্যা, ২ জনকে ধরল র‌্যাব

Manual6 Ad Code

নরসিংদীর মেথিকান্দা রেলওয়ে স্টেশনে প্রতিবন্ধী বৃদ্ধা হত্যার ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও (র‌্যাব-১১)। বৃহস্পতিবার (০৯ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

 

Manual2 Ad Code

 

গ্রেফতারকৃতরা হলেন- মো. দিন ইসলাম (২৬) ও মো. রিফাত (২০)। তারা নরসিংদী জেলার রায়পুরা থানার পাচাবোয়ালিয়া এলাকার মো. আব্বাছ মিয়ার সন্তান।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, নিহত ববি বেগম (৭০) একজন বাকপ্রতিবন্ধী নারী। তাঁর স্থায়ী ঠিকানা সম্পর্কে কেউ নিশ্চিতভাবে জানেন না। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের জেনারেটর রুমের পূর্ব পাশের একটি কক্ষে বসবাস করতেন। তিনি বিনা পারিশ্রমিকে স্টেশনের প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতামূলক কাজ করতেন। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা মানবিক সহায়তা হিসেবে তাঁকে খাবার ও অর্থ প্রদান করলে তিনি সেই অর্থের একটি বড় অংশ সঞ্চয় করে রাখতেন।

Manual6 Ad Code

গত ০৪ জুলাইআনুমানিক রাত ২টা ১০ মিনিটে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি তাঁর কক্ষের দরজায় কড়া নাড়ে। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা কক্ষে প্রবেশ করে ববি বেগমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তারা তাঁর বালিশের নিচে রাখা আনুমানিক ২০,০০০ টাকা লুট করে পালিয়ে যায়। ঘটনার পর আহত ববি বেগম ইশারা-ইঙ্গিতের মাধ্যমে মেথিকান্দা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারকে পুরো ঘটনা জানান। পরে স্টেশন মাস্টার তাঁকে চিকিৎসার জন্য রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (০৭ জুলাই) আনুমানিক রাত সোয়া ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।