ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়লেন মেসি

প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৬

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়লেন মেসি

Manual7 Ad Code

বিশ্বকাপ ২০২৬-এ যেন একের পর এক রেকর্ড ভেঙে গড়ে যাচ্ছেন লিওনেল মেসি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও গড়লেন আরও এক রেকর্ড।

Manual6 Ad Code

আজ সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলার মাত্র ১০ মিনিটের মাথায় গোলে সহায়তা করেন আর্জেন্টিনার এই অধিনায়ক। তাতেই গড়া হয়ে যায় রেকর্ডটা।

Manual5 Ad Code

মেসির কর্নার কিক থেকে বল পান মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। রক্ষণের ওপরে লাফিয়ে উঠে হেডে সেই বল জালে জড়ান তিনি। এতেই স্কোরশিটে প্রথম গোলটি যোগ হয় আর্জেন্টিনার।

এ অ্যাসিস্ট দিয়ে বিশ্বকাপের ইতিহাসে নিজের ১০ম গোলে সহায়তার রেকর্ড গড়লেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে এটাই এখন সর্বোচ্চ সংখ্যক অ্যাসিস্টের নতুন রেকর্ড। প্রথম খেলোয়াড় হিসেবে ১০ অ্যাসিস্টের অনন্য কীর্তিটি গড়লেন মেসি।

Manual2 Ad Code

এ ছাড়া সুইজারল্যান্ডের বিপক্ষে এ ম্যাচটিতে মাঠে নেমেই একটা রেকর্ড গড়েছেন ৩৯ বছর বয়সী মেসি। এটি তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। এই অর্জনের মধ্য দিয়ে তিনি এখন জার্মান ফুটবল কিংবদন্তি লোথার ম্যাথিউস, মিরোস্লাভ ক্লোসা এবং উয়ে সিলারের পাশে নিজের নাম বসিয়েছেন।