জয়ের পর এক লাইনে কী লিখলেন ইয়ামাল

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

জয়ের পর এক লাইনে কী লিখলেন ইয়ামাল

Manual1 Ad Code

ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত গতি দেখান লামিন ইয়ামাল। পেনাল্টি আদায় করেন, দারুণ এক গোলও করে ফেলেন (যদিও বাতিল হয়)। সবশেষে মাতেন জয়ের উদযাপনে। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা তরুণ এ স্প্যানিশের চোখ এখন শিরোপার দিকে।

কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করেন ইয়ামাল। সেখানে এক লাইনে জানান দেন নিজেদের রোড টু ফাইনালের কথা।

Manual1 Ad Code

স্পেনের বিষ্ময়বালক লেখেন, ‘nuevayol vamos por ti’, যার বাংলা অর্থ, ‘নিউইয়র্ক, আমরা আসছি।’

Manual1 Ad Code

ফ্রান্সকে হারিয়ে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো আবারও বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন। ইতিহাসে এটি তাদের মাত্র দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল।

আগামী রোববার নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শিরোপার লড়াই। সেখানে স্পেনের প্রতিপক্ষ হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।

Manual5 Ad Code

ফাইনালের আগে ইয়ামালের এক লাইনের বার্তা যেন এমন ‘আমরা আসছি জিততে।’

Manual7 Ad Code