সিলেটের মা ম লা য় ঢাকা থেকে ইমন গ্রে ফ তা র

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬

সিলেটের মা ম লা য় ঢাকা থেকে ইমন গ্রে ফ তা র

Manual5 Ad Code

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কলম চাঁন হত্যা মামলার একজন আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। শনিবার (১৮ জুলাই) তারিখ আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে ডিএমপি, ঢাকার শেরেবাংলা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতারকৃত আসামি- ইমন মিয়া (২৭)। সে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডোরা এলাকার মৃত ওয়াহিদ মিয়ার ছেলে।

Manual5 Ad Code

 

ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নিহত কলম চাঁন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডোরা এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। বিবাদীদের সঙ্গে তাঁর বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং এ-সংক্রান্ত একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গত ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, আনুমানিক বিকেল ৫টা ৩০ মিনিটে, নিহতের নাতনি কেয়া আক্তার থালা-বাসন পরিষ্কার করার সময় ব্যবহৃত ময়লা পানি বিরোধীয় জমিতে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে ১ নম্বর বিবাদী ফারুক মিয়া তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। কেয়া আক্তার গালিগালাজ করতে নিষেধ করলে ফারুক মিয়ার ডাকে অন্যান্য বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং নিহতের পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে আরও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

একপর্যায়ে নিহতের ছেলে ঘর থেকে বের হয়ে বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করলে ১ নম্বর বিবাদীর নির্দেশে অন্যান্য বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। ছেলেকে রক্ষা করার উদ্দেশ্যে নিহত কলম চাঁন এগিয়ে এলে বিবাদীরা তাকেও একইভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় কলম চাঁনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

Manual8 Ad Code

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র‌্যাব-১, সদর কোম্পানী, ঢাকার একটি যৌথ আভিযানিক দল শনিবার (১৮ জুলাই) তারিখ আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে ডিএমপি, ঢাকার শেরেবাংলা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার মামলা নং-১১, তারিখ- ২৯/০৬/২০২৬খ্রি.,ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৩০২/১১৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ‘কলম চাঁন’ হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Manual4 Ad Code

উল্লেখ যে, গত ০৪/০৭/২০২৬খ্রি. তারিখ উক্ত মামলার এজাহারনামীয় ০১নং আসামিকে র‌্যাব-৯ কর্র্তৃক গ্রেফতার করা হয়েছিল।

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

 

Manual8 Ad Code