বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন

Manual2 Ad Code

বিমান থেকে বের হয়ে ট্রফি উঁচিয়ে ধরলেন রদ্রি। তার দুই পাশে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুয়ান। পরে বেরিয়ে এলেন অন্যরা।

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ জিতে স্পেন দলের দেশে ফেরার চিত্র এটি। সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদে পা রাখে বিশ্ব চ্যাম্পিয়নরা।

Manual6 Ad Code

নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে রোববার ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন। প্রথমবার শিরোপা জিতেছিল তারা ২০১০ সালে।

Manual8 Ad Code

 

শুধু বিশ্ব চ্যাম্পিয়নই নয়, বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নও স্পেন। ২০২৪ সালে দে লা ফুয়েন্তের হাত ধরেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয় করে তারা।

মাদ্রিদে পৌঁছানোর পর বিমান থেকে নেমে বিশ্বকাপ ট্রফি নিয়ে ছবি তোলেন স্পেনের ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা।

Manual3 Ad Code

তাদের জন্য রাজকীয় সংবর্ধনার আয়োজন করেছে স্প্যানিশ ফেডারেশন। দলটির প্রথমে রাজপ্রাসাদে গিয়ে রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। পরে ছাদখোলা বাসে তারা যাবে সিবেলেস স্কয়ারে। এছাড়াও রয়েছে নানা আয়োজন।

১০ লাখ মানুষ তাদের এই উদযাপনের অংশ হবে বলে বলে ধারণা করা হচ্ছে।