মেসির ফেরার রাতে ৬ ম্যাচ পর ড্র করল মিয়ামি

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২৬

মেসির ফেরার রাতে ৬ ম্যাচ পর ড্র করল মিয়ামি

Manual4 Ad Code

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবারের মতো ইন্টার মিয়ামির জার্সি পরে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে তার ফেরার ম্যাচটা সুখকর হলো না মোটেও। কলম্বাস ক্রুর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মিয়ামি। এমএলএস চ্যাম্পিয়নরা এর আগে ৬ ম্যাচে জিতেছিল। কলম্বাসের বিপক্ষে এই ড্রয়ের ফলে সে জয়যাত্রাটা ভেঙে গেল।

 

Manual8 Ad Code

মেসির ফেরার ম্যাচে নিজেদের তৃতীয় জার্সি ‘সেনিট’ প্রথমবারের মতো পরেছিল মিয়ামি। নিজেদের মাঠ ন্যু স্টেডিয়ামকে উৎসর্গ করে মিয়ামির এই জার্সিটি বানানো হয়েছে।

Manual3 Ad Code

এই ম্যাচে মিয়ামিকে শুরুতে এগিয়ে দিয়েছিলেন লুইস সুয়ারেজ। প্রায় মাঝমাঠ থেকে তার দারুণ এক শট গিয়ে জড়ায় জালে। তবে সে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মিয়ামি। ৩৪ মিনিটে কাসেমিরো নিজেদের জালেই বল জড়িয়ে দেন।

বিরতির একটু আগে আবারও এগিয়ে যায় মিয়ামি। সুয়ারেজের পাস থেকে গোলটা করেন নোয়াহ অ্যালেন।

Manual2 Ad Code

মেসি মাঠে আসেন দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে দানিয়েল পিন্তারকে তুলে নিয়ে তাকে মাঠে নামান মিয়ামি কোচ গিলের্মে হয়স। মেসি অবশ্য বারদুয়েক খুব কাছে গেলেও গোলটা করতে পারেননি।

Manual1 Ad Code

৮৪ মিনিটে উল্টো গোলই হজম করে বসে তার দল। নির্ধারিত সময়ের ৬ মিনিট বাকি থাকতে কলম্বাসকে সমতায় ফেরান ব্রাইস মেন্দেজ।

এরপরের ১১ মিনিটে দারুণ চেষ্টা করলেও গোলের দেখা আর পায়নি মিয়ামি। ফলে ২-২ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মেজর লিগ সকারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।