সিলেটে পুলিশের কাছে পা/চা/র/কারী আ*ট*ক

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬

সিলেটে পুলিশের কাছে পা/চা/র/কারী আ*ট*ক

Manual5 Ad Code

সিলেটে পুলিশের অভিযানে ২০ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে। এ সময় একটি কাভার্ডভ্যানসহ আসিব মোল্লা (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে।

 

আটক আসিব মোল্লা গোপালগঞ্জ সদর থানার মেরি গোপিনাথপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম লুৎফুর রহমান মোল্লা এবং মায়ের নাম রিনা বেগম।

Manual4 Ad Code

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৪টার সময় শাহপরান (রহ.) থানা পুলিশের একটি দল এমসি কলেজের প্রধান ফটকের সামনে চেকপোস্ট বসায়। এ সময় ঢাকা মেট্রো-ট-১১-৮৬১০ নম্বরের একটি কাভার্ডভ্যান তল্লাশি করা হয়। তল্লাশিতে বিভিন্ন রং ও সাইজের ৬৭২টি ডাবল পার্টের ভারতীয় কম্বল পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে উদ্ধার করা কম্বলের আনুমানিক মূল্য ২০ লাখ ১৬ হাজার টাকা।

Manual2 Ad Code

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে শাহপরান (রহ.) থানায় মামলা হয়েছে। পরে আটক আসিব মোল্লাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code