ঢাকা ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬
সিলেটে পুলিশের ধাওয়ায় একটি মাইক্রোবাস আটক করা হয়েছে। পরে গাড়িটি তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুল ও মনস্টার জব্দ করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চৌকিদেখী এলাকার সিটি গেটে চেকপোস্ট চলাকালে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন সিলেটের বালাগঞ্জ উপজেলার শাহাপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে আব্দুল আজিজ লিমন (৩২), কুমিল্লার চান্দিনা উপজেলার তেয়ারিয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে মো. সাব্বির আহমদ (১৯) এবং একই উপজেলার তেঘারিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. রায়হান (২২)।
পুলিশ জানায়, সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে কালো রঙের একটি টয়োটা মাইক্রোবাস। পরে ধাওয়া করে মজুমদারী লিচুবাগান এলাকার বাইতুল জান্নাত জামে মসজিদের বিপরীত পাশে পীরমহল্লাগামী সড়কের মুখে গাড়িটি আটক করা হয়। মাইক্রোবাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-চ-২০-৪১৩০।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পরে আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Design and developed by sylhetalltimenews.com