নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে ভুল হবে

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫

নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে ভুল হবে

Manual8 Ad Code

সিলেট অলটাইম নিউজ :সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ৫০ ভাগ নারীকে বাদ দিয়ে উন্নয়নের কথা ভাবা একদমই ভুল। নারীদের ক্ষমতায়ন ও নেতৃত্ব গড়ে তোলা দেশের উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি।

Manual6 Ad Code

শুক্রবার (১৪ নভেম্বর) জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের তিন দিনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

Manual7 Ad Code

সেনাপ্রধান বলেন, “ভাল মানুষ হতে হবে, নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য অনেক প্রতিভাবান ক্যাডেট তৈরি করা। নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। দেশের ৫০ ভাগ নারীকে বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে তা কখনই সফল হবে না। এজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।”নতুন ক্যাডেটদের উদ্দেশে তিনি আরও বলেন, “পূর্বসূরীদের মতো দেশ ও জাতির জন্য নিজেকে উৎসর্গ করুন। দেশ সেবায় নিজেকে নিবেদন করুন।”অনুষ্ঠানে প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তনদের সফলতা কামনা করেন সেনাপ্রধান এবং তাদের দেশের উন্নয়নে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আরিফুল হক এবং এক্স ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা। জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code