ঢাকা ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫
স্পোর্টস ডেস্ক :এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১১তম মিনিটে রাকিব হোসেনের পাসে গোল আদায় করেন মোরসালিন। দারুণ এক পাল্টা আক্রমণে গোলটি করেন বাংলাদেশের তরুণ তারকা। ভারতও সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। বাংলাদেশের ত্রাতা হয়েছেন হামজা চৌধুরী। পরে হামজার দূর পাল্লার এক শট অল্পের জন্য গোল পোস্টের বাইরে যায়।
একাদশে শমিত, বেঞ্চে জামাল
নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও অধিনায়কত্ব করেছেন জামাল ভূঁইয়া । পুরো ৯০ মিনিট তাকে খেলিয়েছেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা। ভারত ম্যাচের সংবাদ সম্মেলনেও তাকে নিয়ে হাজির হয়েছিলেন এই স্প্যানিশ কোচ। অথচ আজ জামালকে একাদশে রাখলেন না হাভিয়ের কাবরেরা । তার বদলে একাদশে ফিরেছেন শমিত সোম। একাদশে ফিরেছেন চোট থেকে ফেরা মিডফিল্ডার শেখ মোরসালিনও। জায়গা হারিয়েছেন জুনিয়র সোহেল রানা। জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
বাংলাদেশ একাদশ
গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন।
মধ্যমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত শোম ও শেখ মোরসালিন।
আক্রমণ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
Design and developed by sylhetalltimenews.com