ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমীরের শোক

প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমীরের শোক

Manual2 Ad Code

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর  রহমান। 

Manual5 Ad Code

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, এই ভূমিকম্পে ইতোমধ্যে ঢাকা ও নরসিংদীতে দুই শিশুসহ কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে তিনশ’র কাছাকাছি মানুষের আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। আমি এই মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। 

তিনি বলেন, আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা  করছি এবং আহত ও  নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহত ও নিহতদের পরিবার-পরিজনদের সবরে জামিল দান করুন। 

Manual3 Ad Code

জামায়াত আমীর বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।  

তিনি বলেন, বিল্ডিং কোড মেনে বহুতল ভবন নির্মাণ হচ্ছে কি না তা কঠোরভাবে তদারকি করতে হবে। পাশাপাশি ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কমাতে জনগণকে আরও সচেতন করা সরকারের দায়িত্ব। আশা করি, জনগণ ধৈর্য ও সাহসিকতার সঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি অতিক্রম করতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।

Manual2 Ad Code