ড্রয়ে দুইয়েই থাকলো অল হোয়াইটরা

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫

ড্রয়ে দুইয়েই থাকলো অল হোয়াইটরা

Manual4 Ad Code

বার্সেলোনাকে সরিয়ে শীর্ষ জায়গা করার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। তবে আরেকটি ড্রয়ে দুইয়েই থাকলো অল হোয়াইটরা। রোববার স্প্যানিশ লা লিগায় জিরোনার মাঠে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে রিয়াল। এ নিয়ে টানা তিন ম্যাচে পয়েন্ট খোয়াল জায়ান্টরা।

এর আগে এলচের বিপক্ষে ২-২ সমতা ও রায়ো ভায়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র করে রিয়াল। লা লিগার এক মৌসুমে মাদ্রিদের ক্লাবটি শেষবার টানা তিন ম্যাচে ড্র দেখে ২০১৯-এর ডিসেম্বরে, জিনেদিন জিদানের অধীনে। ১৪ ম্যাচে ১০ জয়, ৩ ড্র ও ১ হারে ৩৩ পয়েন্ট নিয়ে এখন দুইয়ে রিয়াল। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। জিরোনার মাঠে ছড়ি ঘোরায় রিয়ালই। ৬০ শতাংশ বল নিজেদের পায়ে রাখা সফরকারীদের ২৪টি শটের মধ্যে স্রেফ ৫টি থাকে লক্ষ্যে। স্বাগতিকরা ১০টির মধ্যে ৪টি শট লক্ষ্যে রাখতে পারে। চ্যাম্পিয়ন্স লীগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৪-৩ গোলে জয়ের ম্যাচ থেকে এদিন একাদশে পাঁচটি পরিবর্তন আনেন রিয়াল বস আলোনসো।

Manual2 Ad Code

প্রথমার্ধে অল্প কিছু সুযোগ তৈরি করতে পারে দু’দল। ৩৯তম মিনিটে বক্সের ভেতর থেকে জটলার মধ্যে দিয়ে জালে বল জড়ান কিলিয়ান এমবাপ্পে। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) চেক করে হ্যান্ডবলের সংকেত দেন রেফারি। বল জালে পাঠানোর আগে তা হাতে লাগে ফরাসি তারকার। বিরতির বাঁশি বাজার কিছুক্ষণ আগেই দারুণ এক গোলে জিরোনাকে এগিয়ে নেন আজেদিন ওনাহি।

মাঠে ফিরে ৬১তম মিনিটে একবার জালে বল পাঠান ভিনিসিয়ুস জুনিয়র। সে গোলটি বাতিল হয় অফসাইডের কারণে। মিনিট ছয়েক পর এ ব্রাজিলিয়ান তারকা বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। স্পটকিক থেকে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। এই নিয়ে চলতি মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পের গোল হলো ১৪ ম্যাচে ১৪টি। দুইয়ে থাকা বার্সার রবার্ট লেভানদোভস্কির গোল ৮টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে ২৪টি গোল করেছেন এমবাপ্পে। বাকি সময়ে চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি দু’দল।

Manual8 Ad Code

তবে এখনই হাল ছেড়ে দিচ্ছেন না বর্তমান কোচ শাবি আলোনসো। ম্যাচশেষে তিনি বলেন, ‘আমাদের জয়ের জন্য যথেষ্ট সুযোগ ছিল। তবে আমরা নিখুঁত হতে পারিনি এবং শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারিনি। আমরা এখনও প্রতিযোগিতার মধ্যে আছি। মৌসুমটি দীর্ঘ, এবং আমাদের এগিয়ে যেতে হবে।’ রিয়ালের জার্মান বস আরও বলেন, ‘দলটি ১–০ ব্যবধান কাটিয়ে উঠতে উদগ্রীব ছিল। তবে আমাদের শেষ টোকার ঘাটতি ছিল। দ্বিতীয় গোল করে ম্যাচ জেতার জন্য বক্সের ভেতর আমরা তিন-চারটি স্পষ্ট সুযোগ পেয়েছিলাম। রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে যে উচ্চমান বজায় রাখতে হয়, আমাদের তা অটুট রাখতে হবে।’

Manual1 Ad Code