ঢাকা ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫
নিউজ ডেস্ক :গুরুত্বর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তিন বাহিনীর প্রধান। মঙ্গলবার রাত নয়টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ বাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বেগম জিয়ার চিকিৎসার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান। তারা সেখানে কিছু সময় অবস্থান করেন।
Design and developed by sylhetalltimenews.com