মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী আটক

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৫

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী আটক

Manual2 Ad Code

মালয়েশিয়ার তেরেঙ্গানুতে পৃথক দুই অভিযানে বাংলাদেশিসহ  ৫৬ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন। রাজ্যের পাঁচটি জেলায় চালানো এসব অভিযানে বেশিরভাগই নির্মাণশ্রমিক ছিলেন।

তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নোর জানান, প্রথম অভিযানে কুয়ালা নেরুস, কুয়ালাতেরেঙ্গানু এবং সেতিউ জেলার সাতটি নির্মাণসাইটে তল্লাশি চালিয়ে ৪২ জন বাংলাদেশি ধরা পড়ে।

অভিযানটি ১০ ডিসেম্বর বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত হয়, যেখানে মোট ৯২ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এদের মধ্যে ৪২ জনের ভিসা ও ডকুমেন্টেশনে বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া যায়।

Manual5 Ad Code

ইমিগ্রেশন আইন ১৯৫২/৬৩ অনুযায়ী, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হচ্ছে।

Manual4 Ad Code

২৭ জনকে পারমিট বা ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে, ১৩ জনকে বৈধ ভ্রমণ নথি না থাকায় এবং আরও দুইজনকে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার অভিযোগে আটক করা হয়েছে।

Manual3 Ad Code

আটককৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

এ ছাড়া দ্বিতীয় অভিযানে কুয়ালাতেরেঙ্গানু, মারাং ও দুঙ্গুন জেলার ১০টি স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে আরও ১৪ জন অভিবাসীকে আটক করা হয়। এদের মধ্যে ইন্দোনেশিয়া ও বাংলাদেশ- প্রতিটি দেশ থেকে পাঁচজন করে, থাইল্যান্ডের তিনজন এবং মিয়ানমারের একজন রয়েছেন। আটক ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।