বৃহস্পতিবার দেশে ফিরছেন তারেক রহমান

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫

বৃহস্পতিবার দেশে ফিরছেন তারেক রহমান

Manual8 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।

এর আগে রাত ৯টায় জরুরি বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

Manual3 Ad Code

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এরপর সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি আপনাদের এখন যে বার্তা দেব, এই বার্তা সারা দেশের মানুষের জন্যেই একটা স্বস্তির বার্তা নিয়ে আসবে। আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে এবং বিগত প্রায় এক যুগ ধরে তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের যে ছাত্র গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন, আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছাবেন।

Manual8 Ad Code

তিনি বলেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি।

Manual7 Ad Code