দিল্লিতে চায়ের আমন্ত্রণ দিয়ে বাংলাদেশ হাইকমিশনারকে তলব

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫

দিল্লিতে চায়ের আমন্ত্রণ দিয়ে বাংলাদেশ হাইকমিশনারকে তলব

Manual4 Ad Code

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চায়ের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এটি গত ১০ দিনে দুই দেশের মধ্যে চার দফায় কূটনীতিক তলবের ধারাবাহিকতায় ঘটেছে।

Manual8 Ad Code

গত ২০ ডিসেম্বর ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। এরপর ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের বাইরে বিক্ষোভ ও হুমকি প্রদানের ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রের ভাঙচুরের ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে উদ্বেগ প্রকাশ করা হয়।

বিকেলে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যামের উপস্থিতিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়।

শ্যাম অভিযোগ করেন, বাংলাদেশ সম্প্রতি বিভিন্ন ইস্যুতে অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক প্রতিক্রিয়া দেখাচ্ছে।

Manual5 Ad Code

তবে হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ এ অভিযোগ খণ্ডন করে জানান, বাংলাদেশ বাস্তবতার নিরিখে বিভিন্ন ইস্যুতে অবস্থান তুলে ধরছে।

Manual8 Ad Code

কূটনৈতিক সূত্রে জানানো হয়েছে, গত জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। তবে একই দিনে সকালে এক দেশের দূতকে তলবের পাল্টায় বিকেলে অন্য দেশের দূতকে তলবের ঘটনা এই ১৬ মাসে প্রথমবার ঘটেছে।

এ ঘটনার মাধ্যমে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা লাভ করেছে।

Manual4 Ad Code