সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৫

সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান

Manual4 Ad Code

সিলেট থেকে ঢাকার পথে রওনা হয়েছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। এর আগে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে আজ সকাল ৯টা ৫৫ মিনিটে পৌঁছে  তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

Manual4 Ad Code

এদিকে সিলেট পৌঁছে তিনি ফেসবুকে দুটি ছবি পোস্ট করে তাতে লিখেন, অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে! তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ইতিমধ্যে রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে প্রস্তুত  আছে ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগান সম্বলিত লাল রঙের বাসটি। এই বাসে করেই ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’র সংবর্ধনা মঞ্চে যাবেন তিনি।

Manual1 Ad Code