প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

Manual7 Ad Code

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এর আগে গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়। শপথ গ্রহণের মধ্য দিয়ে আজ থেকেই তার নিয়োগ কার্যকর হলো।

এর ফলে অবসান ঘটল বিদায়ী প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের দায়িত্বকাল। বয়সসীমা পূর্ণ হওয়ায় তিনি শনিবার (২৭ ডিসেম্বর) অবসরে যান। এদিন তার চাকরির বয়স ৬৭ বছর পূর্ণ হয়।
নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দীর্ঘদিন ধরে আইন পেশায় সক্রিয় ও অভিজ্ঞ একজন বিচারক। তিনি ১৯৮৫ সালে জেলা জজ আদালতে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেন এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

Manual1 Ad Code

বিচার বিভাগে তার যাত্রা শুরু হয় ২০০৩ সালের ২৭ আগস্ট, যখন তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তিনি স্থায়ী বিচারপতি হন। পরবর্তীতে ২০২৪ সালের ১২ আগস্ট তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

শিক্ষাজীবনে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

Manual4 Ad Code

দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার আলোকে নতুন প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।

Manual6 Ad Code