হঠাৎ সাকিবকে ফেরানোর ভাবনা বিসিবির

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬

হঠাৎ সাকিবকে ফেরানোর ভাবনা বিসিবির

Manual2 Ad Code

জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে আবারও বিবেচনায় আসছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার বিসিবির জরুরি সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে থেকেই সাকিব আল হাসান দেশের বাইরে আছেন। এরপর থেকে এখন পর্যন্ত তিনি আর দেশে ফিরতে পারেননি; এমনকি বর্তমানে তার নামে একটি হত্যা মামলা আছে। এমন এক জটিল পরিস্থিতিতে তাকে জাতীয় দলে ফেরানোর বিষয়টি নতুন এক আলোচনার জন্ম দিয়েছে।আমজাদ হোসেন জানান, সাকিবের বর্তমান ফিটনেস, খেলার জন্য প্রাপ্যতা এবং নির্দিষ্ট ভেন্যুতে সশরীরে উপস্থিত থাকার সক্ষমতা থাকলে নির্বাচক প্যানেল তাকে অবশ্যই পরবর্তী সিরিজের জন্য বিবেচনায় নেবে। বোর্ড সভায় এ বিষয়ে সর্বসম্মতিক্রমে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Manual7 Ad Code

দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই অভিজ্ঞ ক্রিকেটারকে ঘিরেই আগামীর পরিকল্পনা সাজাতে চায় ক্রিকেট বোর্ড। সাকিবের মতো বিশ্বমানের অলরাউন্ডারকে দলে পাওয়া জাতীয় দলের ভারসাম্যের জন্য অপরিহার্য বলে মনে করছে বিসিবি।

বিসিবি মনে করে, সাকিব যদি শারীরিকভাবে ফিট থাকেন এবং আইনি বাধা কাটিয়ে মাঠে ফিরতে পারেন, তবে সেটি হবে দেশের ক্রিকেটের জন্য বড় প্রাপ্তি।

Manual3 Ad Code

সাকিবের বিরুদ্ধে থাকা হত্যা মামলা ও আইনি জটিলতাগুলো নিরসনে বিসিবি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কার্যকর আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড সভাপতি ব্যক্তিগতভাবে পুরো বিষয়টি তদারকি করছেন। সাকিবের আইনি সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাই এখন বিসিবির প্রধান লক্ষ্য। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যথাযথভাবে সমন্বয় করে তাকে নিরাপদে মাঠে ফেরানোর পথ খুঁজছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

Manual4 Ad Code

​একইসঙ্গে তাকে আবারও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজি বা গ্লোবাল টুর্নামেন্টগুলোতে খেলার জন্য তাকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) প্রদানের আশ্বাসও দিয়েছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স বিভাগ জানিয়েছে, সাকিবের অভিজ্ঞতাকে যথাযথ সম্মান জানিয়ে তাকে আবারও লাল-সবুজ জার্সিতে দেখার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাকিবের ফেরার অপেক্ষায় এখন দেশের অগণিত ক্রিকেটপ্রেমী।