নির্বাচন ১২ তারিখই হতে হবে: ইনকিলাব মঞ্চ

প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচন ১২ তারিখই হতে হবে: ইনকিলাব মঞ্চ

Manual2 Ad Code

নির্বাচন বানচালের উদ্দেশ্যেই শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেছেন, যে কোনো মূল্যে আগামী ১২ তারিখই নির্বাচন হতে হবে এবং শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে ৮ ফেব্রুয়ারির মধ্যে জাতিসংঘে চিঠি পাঠাতে হবে।

Manual6 Ad Code

শুক্রবার ফেসবুকে এক ভিডিও বার্তায় আব্দুল্লাহ আল জাবের এসব কথা বলেন। তিনি বলেন, শুধু চিঠি পাঠালেই হবে না, সেখানে ইনকিলাব মঞ্চ যে বিষয়গুলো তুলে ধরতে চায়, সেগুলো স্পষ্টভাবে অন্তর্ভুক্ত থাকতে হবে।

Manual3 Ad Code

আব্দুল্লাহ আল জাবের বলেন, সরকারকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরকে অনুরোধ করতে হবে, যেন শহীদ শরিফ উসমান হাদি হত্যাকাণ্ডে একটি স্বাধীন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য সত্যানুসন্ধান কমিটির মাধ্যমে তদন্ত পরিচালনা করা হয়। ওই তদন্তের কার্যপরিধিতে ঘটনার সত্যতা নির্ধারণ, দায়ীদের শনাক্তকরণ, সহায়তাকারী নেটওয়ার্ক চিহ্নিতকরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশ থাকতে হবে।

নির্বাচন প্রসঙ্গে জাবের বলেন, ১২ তারিখের নির্বাচন বানচাল করতেই তাদের ওপর হামলা চালানো হয়েছে। কিন্তু এই নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে এবং সেটি নির্ধারিত তারিখেই হতে হবে। যারা নির্বাচন বানচাল করতে চায়, তাদের রুখে দিতে জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

 

Manual3 Ad Code