রেকর্ড রান তাড়ায় জয় নিউজিল্যান্ডের

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬

রেকর্ড রান তাড়ায় জয় নিউজিল্যান্ডের

Manual1 Ad Code

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ১৮২ রান তোলে আফগানিস্তান। এ সংস্করণের বিশ্বকাপে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রান এটিই। অন্যদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটেই আফগানদের বিপক্ষে এত রান তাড়ায় জয়ের নজির নেই কোনো দলেরই। শেষ পর্যন্ত দু’টিই করে ফেলে নিউজিল্যান্ড। ৫ উইকেটের জয়ে বিশ্বকাপ মিশন শুরু হলো মিচেল স্যান্টনারচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ১৭০ রানের লক্ষ্যেও জয়ের দেখা পায়নি ব্ল্যাক ক্যাপরা। তবে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২.১ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেল তারা। রান তাড়ায় শুরুতে বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরেন ফিন অ্যালেন। পরের বলেই মুজিব উর রহমান আউট করেন তিনে নামা রাচিন রবীন্দ্রকেও। টানা উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় নিউজিউল্যান্ড। এরপরই দলের হাল ধরেন আরেক ওপেনার টিম সাইফার্ট ও চারে নামা গ্লেন ফিলিপস। চতুর্থ উইকেটের জুটিতে দু’জন মিলে যোগ করেন ৪৭ বলে ৭৪ রান। দশম ওভারে রশিদ খানের বলে ফিরে যাওয়ার আগে ২৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন ফিলিপস। বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি তুলে নেন সাইফার্ট। জাতীয় দলের হয়ে আগে ৮১ টি-টোয়েন্টি ম্যাচ খেলা সাইফার্ট বিশ্বকাপ ম্যাচের অভিজ্ঞতা স্রেফ ছিল স্রেফ দুই ম্যাচে।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code