সিলেটের হুমায়ূন কবীর পেলেন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সিলেটের হুমায়ূন কবীর পেলেন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব

Manual2 Ad Code

মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান এই দায়িত্ব বণ্টন করেন।

Manual8 Ad Code

এর মধ্যে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব, সিলেটের হুমায়ূন কবীর তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তার মন্ত্রণালয়গুলো হচ্ছে- পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন।

Manual7 Ad Code

এ ছাড়া, মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।