কমলগঞ্জে মাদকসহ দুই ব্যবসায়ী আ*ট*ক

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

কমলগঞ্জে মাদকসহ দুই ব্যবসায়ী আ*ট*ক

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

Manual1 Ad Code

মঙ্গলবার রাতে পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন গ্রামের খুরশেদ আলীর ছেলে মো. আতিকুর রহমান (৪০) ও কুমড়াকাপন গ্রামের আলী বদিখানের ছেলে আহমদ খান (৪০)।

পুলিশ সূত্রে, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপনের বালু মহাল এলাকায় অভিযান চালিয়ে দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদেরকে তল্লাশি করে ১০৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

কমলগঞ্জ থানার ওসি মো. আব্দুল আউয়াল বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ