রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ প্রাণ গেল যুবকের

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ প্রাণ গেল যুবকের

Manual8 Ad Code

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে তারেক আহমদ (২০) নামে এক যুবক খুন হয়েছে। রাজনগর পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠিয়েছে।

Manual4 Ad Code

বুধবার বিকেল সাড়ে ৫ টার সময় রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার বিকালে গ্রামের বালিদীঘির পারের দক্ষিন দিকে কয়েকজন ক্রিকেট খেলছিল। এ সময় ওই গ্রামের গাজি মিয়ার ছেলে তারেক আহমদের সাথে তার প্রতিবেশি আতিক আহমদের (২১) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আতিক আহমদ উপুর্যোপুরি তারেকের বুক, হাত ও উরুতে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশঙ্কাজনক ভাবে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হলে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ