মধ্যপ্রাচ্য নিয়ে জামায়াত আমিরের পোস্ট

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

মধ্যপ্রাচ্য নিয়ে জামায়াত আমিরের পোস্ট

Manual8 Ad Code

ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে স্থায়ীভাবে শান্তি কামনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Manual7 Ad Code

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন তিনি।

পোস্টে জামায়াতে ইসলামীর আমির লেখেন,  ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দাবানল— হে আল্লাহ, তোমার অসীম মেহেরবানিতে নিভিয়ে দাও।

সংশ্লিষ্ট সব পক্ষকে পবিত্র রমজানের সংযম, সহনশীলতা ও মানবতার শিক্ষা ধারণ করার তাওফিক দান করো।

Manual5 Ad Code

তিনি লেখেন, নিরীহ নারী-শিশু ও সাধারণ মানুষের জীবন রক্ষা করো, আহতদের আরোগ্য দাও, বাস্তুচ্যুতদের নিরাপদ আশ্রয় দাও। সমগ্র দুনিয়াবাসীর প্রতি রহম করো—হৃদয়গুলোকে নরম করো, ঘৃণা ও প্রতিহিংসা দূর করো।

Manual7 Ad Code

ডা. শফিকুর রহমান লেখেন, হে রাব্বুল আলামিন, ন্যায়ের ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করো এবং একটি নিরাপদ শান্তির পরিবেশ নিশ্চিত করে দাও।

Manual7 Ad Code