আটকা পড়ল পাকিস্তান নারী দল, দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬

আটকা পড়ল পাকিস্তান নারী দল, দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা

Manual1 Ad Code

দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ শেষ করে সোমবার রাতে ডারবান থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ফাতিমা সানাদের। কিন্তু মধ্যপ্রাচ্যে হঠাৎ শুরু হওয়া অস্থিরতা এবং একাধিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় দলের ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Manual7 Ad Code

মধ্যপ্রাচ্যের আকাশসীমা পুনরায় চালু না হওয়া পর্যন্ত পাকিস্তান নারী দলকে ডারবানেই অবস্থান করতে হতে পারে।

Manual6 Ad Code

পিসিবি সূত্র জানিয়েছে, আকাশসীমা খোলার আনুষ্ঠানিক ঘোষণা আসার পরই কেবল দল যাত্রা শুরু করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের দক্ষিণ আফ্রিকায় অবস্থানের মেয়াদ বাড়তে পারে।

Manual3 Ad Code

পাকিস্তান এই সফরে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছে। টি-টোয়েন্টি ও ওয়ানডে উভয় সিরিজই দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যবধানে জিতেছে। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে পাকিস্তান দুর্দান্ত জয় পেয়েছে। ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

পাকিস্তান স্কোয়াড: ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, আয়েশা জাফর, ডায়ানা বেগ, গুল ফিরোজা, মুনিবা আলী, নাজিহা আলভি, নাশরা সান্ধু, নাতালিয়া পারভেজ, উম্মে হানি, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদ্রা আমিন, সৈয়দা আরুব শাহ এবং তাসমিয়া রুবাব।

।

Manual2 Ad Code