শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন ভারতের সহকারী হাই-কমিশনারের পরিদর্শন

প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৬

শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন ভারতের সহকারী হাই-কমিশনারের পরিদর্শন

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :মৌলভীবাজারের শ্রীমঙ্গল-এ অবস্থিত শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রম-এ সৌজন্য সফর করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস। সফরকালে তিনি সেবাশ্রমের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

Manual3 Ad Code

সোমবার (২ মার্চ ২০২৬) দুপুরে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে অনিরুদ্ধ দাস বলেন, মানবসেবা ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে রামকৃষ্ণ মিশন দীর্ঘদিন ধরে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে। তিনি উল্লেখ করেন, এ ধরনের আধ্যাত্মিক ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত দ্বিতীয় সচিব (প্রেস,ইনফরমেশন,কালচার এন্ড এডুকেশন) রাজেশ ভাটিয়া। তিনি তাঁর বক্তব্যে সেবাশ্রমের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম সম্প্রসারণে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

Manual7 Ad Code

সেবাশ্রমের কার্যকরী পরিষদের সভাপতি ডা. নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল সারদা সমিতি-এর সহ-সভাপতি দীপশিখা ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়। সফরকালে সহকারী হাই-কমিশনার সেবাশ্রম পরিচালিত বিভিন্ন সেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন এবং ভবিষ্যত সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ