ঢাকা ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬
মৌলভীবাজার–৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের সঙ্গে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ এর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর থেকে একঘন্টা ব্যাপী মৌলভীবাজারের দুসাই রিসোর্টে এ বৈঠক হয়।
এ সময় ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (প্রেস, ইনফরমেশন, কালচার অ্যান্ড এডুকেশন) রাজেশ ভাটিয়া উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতির অবস্থা পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ভারতীয় এই কূটনৈতিক আসেন। বিশেষ করে চা-বাগানের শ্রমিকদের জীবনমান ও বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ হয়।
এমপি নাসের রহমান বলেন, তিনি চা-বাগান শ্রমিকদের কল্যানের জন্য সংসদে একটা বিল উত্থাপনের কথা বলেছেন, তা শুনে ভারতীয় প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন।
Design and developed by sylhetalltimenews.com