রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে খেুনের ৎগটনায়, ৩ আসামি গ্রে ফ তা র

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে খেুনের ৎগটনায়, ৩ আসামি গ্রে ফ তা র

Manual6 Ad Code

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে নিহত তারেক আহদের ঘাতকদের আটক করেছে রাজনগর থানার পুলিশ।

তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে চট্টগ্রামের খুলশি থানার মতিঝর্ণা কলোনী থেকে সোমবার রাতে ডিবি পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করে পুলিশ।

Manual2 Ad Code

হত্যার ঘটনায় ব্যবহৃত ছোরা উদ্ধারের জন্য পুলিশ তাদেরকে নিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় তারেক আহমদের সঙ্গে তার প্রতিবেশী আতিক আহমদের (২২) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আতিক ধারালো অস্ত্র দিয়ে তারেকের হাত, উরু ও পায়ে উপর্যুপরি আঘাত করে। এসময় মুমিন মিয়ার ছেলে রিয়াদ মিয়া (২১) তাকে ধরে রাখে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলার পরপরই পুলিশ ঘাতকদের গ্রেপ্তারে অভিযানে নামে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ