ঢাকা ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৬
হবিগঞ্জ সদর থানার রামৃকষ্ণ রোড এলাকার সঞ্জীবন বিশ্বাসের বাড়িতে ডাকাতির ঘটনায় র্যাব-৯ শাহিনুর চৌধুরী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ নতুন পৌর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহিনুর চৌধুরী (২২) হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার নগজ উত্তরহাটি পশ্চিমভাগের মতিবুর চৌধুরীর ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ২৬ ফেব্রুয়ারি রাতে সঞ্জীবন বিশ্বাসের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ১ লক্ষ টাকা, সোয়া তিন ভরি স্বর্ণালঙ্কার, একটি মোবাইল ফোনসহ অন্তত ৭ লাখ ৯২ হাজার টাকার মালামাল লুটে নিয়ে যায়।
এ ঘটনায় থানায় মামলা হলে র্যাব ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় শাহিনুর চৌধুরীকে গ্রেফতার করা হয়।
Design and developed by sylhetalltimenews.com