ইয়াবার বড় চালান জ*ব্দ

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৬

ইয়াবার বড় চালান জ*ব্দ

Manual8 Ad Code

তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দির্ঘদিন  থেকেই চলছে তাদের রমরমা বাণিজ্য। তবে শেষ পর্যন্ত ধরা পড়েছেন আবেদ– জুনাইদ। ৭ হাজার ৬শ’ ৮০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করেছে র‌্যাব–৯।

 

Manual4 Ad Code

শুক্রবার (১৩ মার্চ) বিকালে এসব তথ্য জানায় র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহম্মণবাড়িয়ার বিজয়নগর থানার পাহাড়পুর ইউনিয়নের কামালমোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

Manual6 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, কামালমোড়া গ্রামের তারা মোল্লার ছেলে মো. জুবাঈদ (২১) ও নিদারাবাদ গ্রামের মো. বিল্লাল মিয়ার ছেলে মো. আবেদ মিয়া।

 

তাদের দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুজনকেই বিজয়নগর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

Manual6 Ad Code

 

Manual2 Ad Code