ডা কা তি র প্রস্তুতিকালে সিলেট র‌্যাবের হাতে অ স্ত্র সহ গ্রে প্তা র ৬

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

ডা কা তি র প্রস্তুতিকালে সিলেট র‌্যাবের হাতে অ স্ত্র সহ গ্রে প্তা র ৬

Manual3 Ad Code

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শনিবার রাতে পৌর এলাকার স্টেশন রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে রাম দা, চাকু ও পাইপ উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মৌড়াইলের আব্দুল কাইয়ুম চৌধুরী (৩৮), মো. রাজু মিয়া (২৩), মো. ইতিহাস মিয়া (২২), মো. ইয়াছিন মিয়া (২২), আকাশ মিয়া (২৫) ও বিজয়নগরের মো. নাহিদ হাসান (২০)।

তাদের বিরুদ্ধে মামলা করে সদর থানায় হস্তান্তর করা হয়।

Manual5 Ad Code

সিলেটস্থ র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, অভিযানের সময় একটি বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই ছয়জন। এ সময় তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক জবাব দিতে পারেনি। তাদের ফেলে যাওয়া বস্তা থেকে দুটি রাম দা, চারটি চাকু ও একটি পাইপ উদ্ধার করা হয়।

Manual5 Ad Code