ক্রেতাদের সংযত হওয়ার আহ্বান পেট্রোল পাম্প মালিক সমিতির

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৬

ক্রেতাদের সংযত হওয়ার আহ্বান পেট্রোল পাম্প মালিক সমিতির

Manual6 Ad Code

জ্বালানি ক্রয়ে ক্রেতাদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। একই সঙ্গে অতিরিক্ত জ্বালানি কিনে মজুত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Manual2 Ad Code

শুক্রবার (২৭ মার্চ) মালিক সমিতি এসব আহ্বান জানিয়েছে।

অপরদিকে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। কালোবাজারিরা মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে বলেও জানান তিনি।

Manual3 Ad Code

অপরদিকে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আন্তর্জাতিক ক্রয়ের মাধ্যমে সরাসরি পদ্ধতিতে দুটি প্রতিষ্ঠান থেকে এই ডিজেল কেনা হবে। এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছ থেকে এক লাখ মেট্রিক টন ডিজেল কেনা হবে। পাশাপাশি সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেডের কাছ থেকে আরও দুই লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

Manual2 Ad Code