খাগড়াছড়িতে ইউপিডিএফ সমন্বয়কে গুলি করে হত্যা

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৬

খাগড়াছড়িতে ইউপিডিএফ সমন্বয়কে গুলি করে হত্যা

Manual5 Ad Code

খাগড়াছড়ির পানছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফের উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমাকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে।

Manual8 Ad Code

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় গুলির ঘটনা ঘটেছে। ঘটনার পর পর পুলিশ সেখানে যায়।  এর আগেই গুলিবিদ্ধ নীতিদত্ত চাকমাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনার জন্য প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেছে গণতান্ত্রিক ইউপিডিএফ।

Manual5 Ad Code

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা। তিনি বলেন, এটা তাদের অভ্যন্তরীণ কারণে হয়েছে। এখানে আমাদের সংগঠন ইউপিডিএফ কোনোভাবেই জড়িত নয়।

Manual1 Ad Code

খাগড়াছড়ি সদর থানার ওসি মো.কায় কিসলু বলেন, নীতিদত্ত চাকমার লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ