অ*প*রা*ধীর কাছে পুলিশের ওয়াকিটকি, বেঁচে গেলেন কামরুল

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

অ*প*রা*ধীর কাছে পুলিশের ওয়াকিটকি, বেঁচে গেলেন কামরুল

Manual8 Ad Code

ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলম। তার ওয়াকিটকি ও প্রাইভেটকার সবসময় নিজের কাজে ব্যবহার করতেন পুলিশ কামরুল আলমের বন্ধু গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিটন মিয়া ও তার সহযোগীরা। ওয়াকিটকি আর প্রাইভেট কার নিয়ে তারা চোরাচালানের মালামাল ধরার জন্য রাতের বেলা নেমে পড়তেন রাস্তায়। পরিচয় দিতেন তারা পুলিশের লোক। রফাদফা না করলে চোরাচালানের মালামালসহ ধরে নিয়ে যেতেন এসআই কামরুল আলম। মোটা অংকের টাকার বিনীময়ে সড়কেই রফাদফা হয়ে গেলে চোরাচালানের মালামাল তারা নিরাপদে পৌঁছানোর ব্যবস্থাও করে দিতেন।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

অপরাধীদের হাতে পুলিশের ওয়াকিটকি ও প্রাইভেট কার এসআই কামরুল আলমের হলেও তাকে মামলার আসামী করা হয়নি রহস্যজনক কারণে। তবে তাকে কোম্পানীগঞ্জ থানা থেকে জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তার মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্দেশ প্রত্যাহার করা হয়েছে।