শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তি*যু*দ্ধ সংঘটিত হয়নি: মাধবপুরে মির্জা ফখরুল

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তি*যু*দ্ধ সংঘটিত হয়নি: মাধবপুরে মির্জা ফখরুল

Manual5 Ad Code

বিএনপি মহাসচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তেলিয়াপাড়া থেকেই মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি, সেই সময় তিনি পাকিস্তানে বন্দি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পনায় এবং সর্বাধিনায়ক এম জি ওসমানীর নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয় একান থেকেই সেক্টর ভাগ করে দেশের বিভিন্ন স্থানে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়েছিল

শনিবার (৪ এপ্রিল) মুক্তিযোদ্ধের স্মৃতিবিজড়িত হবিগঞ্জের মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের উদ্যোগে সকাল ১১টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালের এই দিনে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের বাংলোতে সামরিক ও রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পনায় এবং সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয়। এখান থেকেই সেক্টর ভাগ করে দেশের বিভিন্ন স্থানে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়েছিল। বেগম খালেদা জিয়া বোরখা পরে তার দুই শিশু সন্তানকে নিয়ে ঢাকা চলে যান। খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code