সিলেট র‌্যাবের অভিযানে ইকরাম গ্রে প্তা র, উদ্ধার কিশোরী

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬

সিলেট র‌্যাবের অভিযানে ইকরাম গ্রে প্তা র, উদ্ধার কিশোরী

Manual5 Ad Code

অহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-৯। আর অপহরণকারী ইকরাম মিয়াকেও (১৯) গ্রেপ্তার করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

রবিবার (৫ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ইকরামকে গ্রেপ্তার ও কিশোরীটিকে উদ্ধার করে।

 

Manual3 Ad Code

গ্রেপ্তারকৃত ইকরাম কমলগঞ্জ থানা এলাকার চকই মিয়ার ছেলে।

 

জানা গেছে, অপহৃত কিশোরী ইকরামের তালতো বোন। তাকে প্রেমের প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত ইকরাম তাকে অপহরণের হুমকি দেয়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরীটি পুকুরে গেলে অন্যতম আসামি জুয়েল মিয়ার সহযোগীতায় তার মুখ চেপে ধরে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় ইকরাম।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ