সিলেটের শামসুদ্দিন হাসপাতালে ৫০, আরও ১৫টিতে ৩৫ জন ভর্তি

প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬

সিলেটের শামসুদ্দিন হাসপাতালে ৫০, আরও ১৫টিতে ৩৫ জন ভর্তি

Manual6 Ad Code

সিলেটে বেড়েই চলছে হামের সংক্রমণ। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে আরও ৪৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগের ১৬টি হাসপাতালে ৮৫ জন চিকিৎসা নিচ্ছেন। আরও বেশ কয়েকজন চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

Manual8 Ad Code

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, রবিবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় ল্যাব টেস্টে হাম আক্রান্ত আরও ১ জন রোগী সনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত ল্যাব টেস্টে হাম সনাক্ত হয়েছে ৩১ জনের। তবে সিলেটে টেস্টের সুযোগ না থাকায় হাম সংক্রমণ কি-না তা নিশ্চিতে ঢাকায় নমুনা পাঠিয়ে পরীক্ষা করাতে হচ্ছে। যে কারণে উপসর্গ নিয়ে ভর্তি সকল রোগীর নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না।

Manual2 Ad Code

যারাই উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন তাদেরকে হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। কারও অবস্থা গুরুতর হলে তার নমুনা ঢাকায় পাঠিয়ে পরীক্ষা করা হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

Manual6 Ad Code

এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় যে ৩০ জনের হাম সনাক্ত হয়েছে তাদের মধ্যে হবিগঞ্জের ৫ জন, মৌলভীবাজারের ৮ জন, সুনামগঞ্জের ৭ জন ও সিলেটের ১০ জন।