৪৮ ঘণ্টার মধ্যে ভেঙে যেতে পারে বিসিবি

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬

৪৮ ঘণ্টার মধ্যে ভেঙে যেতে পারে বিসিবি

Manual2 Ad Code

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত অক্টোবরের নির্বাচনে অনিয়ম তদন্তে কমিটির প্রতিবেদন আইসিসির কাছে পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ অথবা আগামীকালের মধ্যে আইসিসি থেকে উত্তর আসতে পারে। এরপরই থেমে যেতে পারে বর্তমান বোর্ডের কার্যক্রম। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ নিয়ে এমন আলোচনা চলছে। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে এই বোর্ড ভাঙলে অবাক হওয়ার কিছু থাকবে না। আবার এত সহজে বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে, এমনটিও মনে করেন না অনেকে।

Manual8 Ad Code

অনেকে ধারণা করছেন, নিউজিল্যান্ড সিরিজের আগেই হয়তো বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রম থাকবে না। নাম প্রকাশ না করার শর্তে বিসিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা যুগান্তরকে বলেন, ‘বোর্ডে পরিচালকরা থাকলেও আমাদের কাজ করতে হবে, না থাকলেও করতে হবে। তবে এরকম চললে অস্থিরতা তো থাকবেই। এমনকি, যদি আজই বোর্ড ভেঙে যায় তারপরও দেখা যাবে সেই মুহূর্তেই আমাদের কোনো একটি জরুরি মেইল তৈরি করতে হচ্ছে।’

Manual3 Ad Code

এদিকে আগেরদিন জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে কমিটি। এরপরই আইসিসির কাছে সেই রিপোর্ট চলে গেছে। একটি সূত্র জানিয়েছে, তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে বিসিবির নির্বাচন পুরোপুরি স্বচ্ছ ছিল না। বর্তমান পরিচালকদের মধ্যেও একাধিকজন সেকথা জানিয়েছেন তদন্ত কমিটিকে।

Manual1 Ad Code

ধারণা করা হচ্ছে, বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত হলে ১৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হতে পারে। তিন মাসের জন্য হবে সেই কমিটি। এরই মধ্যে প্রাথমিক তালিকাও তৈরি করা হয়েছে। ২৫ সদস্যের সেই তালিকায় সাবেক ক্রিকেটার, সাংবাদিক ও ক্রিকেট সংগঠকরা রয়েছেন। বিসিবির ২৫ পরিচালকের মধ্যে এখন আছেন ১৭ জন। দায়িত্ব নেওয়ার ছয় মাস না যেতেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সাতজন পরিচালক।

এদিকে গত শনিবার রাতে যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, তিনি হবেন বোর্ড থেকে পদত্যাগকারী শেষ ব্যক্তি।