ঢাকা ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬
সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুরে জুলাইয়ের হত্যা, হামলা, ভাঙচুর ও নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজনকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অব্যাহতি পাওয়া ছাত্রলীগের দুই নেতা- উপজেলা সভাপতি আতাউস সামাদ বাবু ও সাবেক সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠান।
জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলগড় এলাকায় সংঘটিত ঘটনায় গোলাম মোহাম্মদ চৌধুরী বাদী হয়ে প্রায় অর্ধশতাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় হামলা, ভাঙচুর, নাশকতা এবং গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়।
Design and developed by sylhetalltimenews.com