বৈরুতে বাংলাদেশ দূতাবাসে কূটনীতিকরা ঝুঁকির মুখে আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬

বৈরুতে বাংলাদেশ দূতাবাসে কূটনীতিকরা ঝুঁকির মুখে আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Manual8 Ad Code

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম জানিয়েছেন, মধ‌্যপ্রা‌চ্যের চলমান যুদ্ধের কার‌ণে বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবা‌সে কর্মরত কূটনী‌তিকরা ঝুঁকির মধ্যে আছেন। মিশনে যারা কর্মরত আছেন তাদেরকে স্থানান্তর  করা হয়েছে অন্য জায়গায়।

রোববার ( ১২ এপ্রিল)  সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের স‌ঙ্গে আলাপকা‌লে এ তথ‌্য জানান তি‌নি।

শামা ওবা‌য়েদ ব‌লেন, এটা অত্যন্ত দুঃখজনক।

লেবাননে এমনকি আমাদের মিশনের যারা কর্মরত আছে, তারাও ঝুঁকির মধ্যে আছে। তাদেরকে স্থানান্তর  করা হয়েছে অন্য জায়গায়, যাতে তারা আপাতত নিরাপদে থাকতে পারে।আমাদের বাংলাদেশিরা, আমরা যতদূর শুনেছি, এখন পর্যন্ত নিরাপদে আছে।

ইরানের উপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা হামলার মধ্যে মধ্যপ্রাচ্যে আটজন বাংলাদেশি নিহত হওয়ার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আমরা ইতোমধ্যে আটজন নাগরিককে হারিয়েছি।

সর্বশেষ লেবাননে আমাদের একজন নারীকর্মী নিহত হয়েছেন।

Manual1 Ad Code

তি‌নি ব‌লেন, সেটা অত্যন্ত দুঃখজনক। প্রথম একজন নারী নিহত হল এই যুদ্ধে। তো আমরা তো অবশ্যই চাই যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে যাতে আমাদের জ্বালানির কোনো স্বল্পতা না হয়, আমাদের দ্রব্যমূল্যের যেন ঊর্ধগতি না হয়, সেই দিকে কিন্তু সরকার সচেষ্ট আছে।

শামা ওবায়েদ জানান, মধ্যপ্রাচ্যে নিহত আটজনের মধ্য পাঁচজনের মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে। একজনকে বিদেশের মাটিতেই দাফন করা হয়েছে, কারণ মরদেহ ফেরত আনার মত অবস্থা ছিল না। আরেকজনের মরদেহ আনার চেষ্টা চলছে।

Manual1 Ad Code

লেবাননে নিহত দীপালির মরদেহ আনতে সময় লাগার কথা জানিয়ে তিনি বলেন, যেহেতু যুদ্ধাবস্থা চলছে, ওখানে ফ্লাইটে কোনো পথ নাই যে, আমরা আনতে পারব। সময় লাগবে আমাদের আনতে, সেই কাজটা আমরা করছি।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code