জাজিরায় লা*শ গু ম, হবিগঞ্জে গ্রে প্তা র

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

জাজিরায় লা*শ গু ম, হবিগঞ্জে গ্রে প্তা র

Manual8 Ad Code

শরিয়তপুরের জাজিরায় লাশ গুমের ঘটনায় হবিগঞ্জ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব–৯। তার নাম মো. জহিরুল ইসলাম ওরফে সুমন সরদার।

Manual7 Ad Code

বুধবার (১৫ এপ্রিল) বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, র‌্যাব-৮ এর সহযোগীতায় মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জের আউসকান্দি দেওতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ও র‌্যাব-৮ সিপিসি-৩ মাদারিপুরের একটি যৌথ দল।

Manual8 Ad Code

জহিরুল ইসলাম ওরফে সুমন সরদার শরিয়তপুরের জাজিরা থানার উমর উদ্দিন মাদবরকান্দি গ্রামের দানেশ সরকারের ছেলে।

Manual4 Ad Code

র‌্যাব জানায়, ওই এলাকার আলমাছ সরদারের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০২৫ সালের ২৬ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে তার উপর হামলা চালায় জহিরুল ও তার সঙ্গীরা। তিনি তাৎক্ষনিক মৃত্যুবরণ করলে তারা তার লাশ গুম করে।