র‌্যাবের জালে হ ত্যা মা ম লা র ৪ আসামি

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬

র‌্যাবের জালে হ ত্যা মা ম লা র ৪ আসামি

Manual4 Ad Code

জমি সংক্রান্ত বিরোধের জেরে কিশোরগঞ্জের ইটনায় চাঞ্চল্যকর আইয়ুব আলী হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে র‌্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

Manual8 Ad Code

 

রবিবার (১৯ এপ্রিল) বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় শনিবার দিবাগত রাত ২দিকে বগুড়া জেলার শেরপুর থানাধীন খানপুর এলাকায় একটি যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

র‌্যাব-৯, র‌্যাব-১২ ও  র‌্যাব-১৪ এই যৌথ অভিযানে অংশ নেয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ইটনা কচুয়ারহাটি এলাকার মৃত মমিন মিয়ার ছেলে মো. শাহআলম (৫২), মৃত আব্দুল হাইর ছেলে  মুজিবুর রহমান (৫৫) এবং তার ছেলে মো. সাব্বির হোসেন (২২) ও সজিব মিয়া (২৬)।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

মামলার এজাহার ও র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম আইয়ুব আলী (৬৮) কিশোরগঞ্জ জেলার ইটনা থানাধীন ইটনা বড়হাটি এলাকার বাসিন্দা এবং বিবাদীরাও একই এলাকার বাসিন্দা। নিহত আইয়ুব আলীর সঙ্গে আসামিদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে আসামিরা তাকে প্রায়ই প্রাণনাশের হুমকি দিত। গত ২৩ ডিসেম্বর  সকাল ১০টার দিকে আইয়ুব আলী ইটনার মধ্যগ্রাম গাবতলী এলাকার একটি খামারে মুরগি কিনতে গেলে আসামিরা তাকে ঘেরাও করে। ২নং আসামি মজিবুর রহমানের নির্দেশে তারা দেশীয় অস্ত্র দিয়ে আইয়ুব আলীকে এলোপাতাড়ি কুপিয়ে ও আঘাত করে গুরুতর জখম করে।

 

Manual1 Ad Code