মাটির নিচে পর্যাপ্ত গ্যাস থাকলেও উত্তোলন করেনি আ.লীগ সরকার: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬

মাটির নিচে পর্যাপ্ত গ্যাস থাকলেও উত্তোলন করেনি আ.লীগ সরকার: তথ্যমন্ত্রী

Manual4 Ad Code

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের মাটির নিচে পর্যাপ্ত গ্যাস থাকলেও উত্তোলন করেনি বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। হীনস্বার্থ রক্ষা আর পরিকল্পনার অভাবেই আমদানি নির্ভর গ্যাস সরবরাহ ব্যবস্থা রাখায় বর্তমানে দেশে জ্বালানি সংকটের পেছনে স্বৈরাচারী সরকারকেই দায়ী করেন তিনি।

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকা কর্মসূচি উদ্বোধন শেষে সোমবার সকালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।

Manual4 Ad Code

তিনি বলেন, জ্বালানির মতো জাতীয় সংকট মোকাবিলার সঙ্গে সঙ্গে হাম সংক্রমণ প্রতিরোধে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অবাধ তথ্য প্রদানের সুযোগে কেউ যেন অপতথ্য না ছড়ায় সেদিকে গণমাধ্যম কর্মীদের নজর রাখতে হবে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃতজ্ঞ মণ্ডলের সভাপতিত্বে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি উদ্বোধনী সভায় আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, বরিশাল পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন এসএম মঞ্জুরে এলাহী, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ও বিভাগীয় সমন্বয়ক ডা. মনিরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব প্রমুখ।

Manual4 Ad Code

পরে আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী।

Manual1 Ad Code