আগুন নিয়ন্ত্রণে সবচেয়ে বড় সমস্যা ছিল বাতাস

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

আগুন নিয়ন্ত্রণে  সবচেয়ে বড় সমস্যা ছিল বাতাস

Manual3 Ad Code

সিলেট অলটাইম নিউজ :

Manual4 Ad Code

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি)  ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসে সবচেয়ে বড় সমস্যা ছিল বাতাস। যেহেতু এটা খোলা জায়গা, প্রচুর বাতাস ছিল। ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুনকে জ্বালাতে সহায়তা করেছে। শনিবার রাত ১০টায় বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমনটাই জানান ।ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন,
প্রাপ্ত তথ্যের ভিত্রিতে ২টা ৫০ মিনিটে আমাদের ইউনিট এখানে চলে আসে। তারপর থেকে আমাদের ফায়ার ফাইটিংয়ের কাজগুলো শুরু হয়েছে। আমরা যখন আসি, তখন আমাদের এখানে এভিয়েশনের যে ফায়ার ফাইটিং ভেহিক্যাল ছিল, সেগুলোও কাজ করছিল। এখন পর্যন্ত আমাদের ৩৭টা ইউনিট কাজ করেছে। এবং এর মধ্যে এখন পর্যন্ত আমাদের জানামতে কোনো নিহত নাই।”

রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও আধা ঘণ্টার বেশি সময় লাগতে পারে। তিনি বলেন, বর্তমানে আমরা নির্বাপণের কাজ করছি। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। আমরা এখন শুধু নির্বাপণের কাজটা করে যাচ্ছি।”

Manual8 Ad Code

তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের হিসাবে, আমাদের দুইজন ফায়ার ফাইটার আহত হয়েছে। আমরা শুনেছি, আনসারের কিছু সদস্য সম্ভবত প্রাথমিকভাবে আহত হয়ে থাকতে পারে, আমরা সংখ্যাটা এখনো কনফার্ম না।”
তিনি আরও বলেন, “আমাদের যে জায়গায় আগুনের ঘটনা, এটা হচ্ছে আমদানি কার্গো যে রাখার জায়গা, আনুমানিক ৪০০ গজ বাই ৪০০ গজের মতো জায়গা, যেখানে খোলা জায়গায় এবং বদ্ধ জায়গায় বা বিভিন্ন স্টোরে বিভিন্ন মালামালগুলি রক্ষিত আছে। এবং আমরা সেগুলোতে আগুন নেভানোর কাজ করেছি।

Manual6 Ad Code

আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “আগুনের সূত্রপাতটা আমরা এখনো এটা আসলে আগুন নেভানোর পরে এটা বলা যাবে তদন্ত সাপেক্ষে। এখন আমরা এটা বলতে পারছি না।”

Manual8 Ad Code