ধ র্ষ ণে সন্তান জন্ম, ডিএনএ টেস্টে জানা গেল পিতা মুর্শেদ চৌধুরী

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬

ধ র্ষ ণে সন্তান জন্ম, ডিএনএ টেস্টে জানা গেল পিতা মুর্শেদ চৌধুরী

Manual5 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গৃহকর্মীকে বিয়ের কথা বলে ধর্ষণ করেন মুর্শেদ আহম্মদ চৌধুরী মুর্শিদ। এতে ওই নারী এক কন্যাসন্তান প্রসব করেন। বিষয়টি অস্বীকার করেন মুর্শিদ। পরে এ ঘটনায় মামলা করেন ওই নারী।

এ মামলার তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। একই সঙ্গে আদালতের নির্দেশে সম্পন্ন ডিএনএ পরীক্ষায় জন্ম নেওয়া কন্যাসন্তানের জৈবিক পিতা হিসেবে অভিযুক্ত ব্যক্তির সংশ্লিষ্টতা নিশ্চিত হয়েছে।

Manual7 Ad Code

হবিগঞ্জ পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও এলাকার বাসিন্দা মুর্শেদ আহম্মদ চৌধুরী মুর্শিদ দীর্ঘদিন ধরে গৃহপরিচারিকাকে (৩৩) বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ভিকটিমের অসহায়ত্ব ও মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে এ ঘটনা ঘটান বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তদন্তে উঠে এসেছে, ২০২২ সালের অক্টোবর থেকে অভিযুক্তের বাড়িতে কাজ করার সময় থেকেই ভিকটিমের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে, যা একাধিকবার জোরপূর্বক শারীরিক নির্যাতনে রূপ নেয়। পরবর্তীতে ভিকটিম গর্ভবতী হলে এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ভিকটিম অভিযুক্তের নাম প্রকাশ করেন।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code