হবিগঞ্জে ব জ্র পাতে শিক্ষার্থীর মৃ*ত্যু

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬

হবিগঞ্জে ব জ্র পাতে শিক্ষার্থীর মৃ*ত্যু

Manual4 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের আবাদ গ্রামে রবিন মিয়া (১৬) নামে এক শিক্ষার্থীর বজ্রাঘাতে মৃত্যু হয়েছে
রবিন মিয়া উপজেলার আবাদ গ্রামের ইয়াকুব মিয়ার পুত্র এবং চান্দপুর শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

স্থানীয়রা জানান- সকালে ঝড় বৃষ্টির মধ্যে ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে রবিন বজ্রাঘাতের শিকার হয়। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার এসআই মৃদুল হাসান তরফদার জানান- পুলিশ খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। পরে মরদেহের ছুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, বিষয়টি শুণেছি। মৃতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

 

Manual7 Ad Code