আফগান নারীদের সুখবর দিল ফিফা

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, মে ১, ২০২৬

আফগান নারীদের সুখবর দিল ফিফা

Manual3 Ad Code

আফগানিস্তানের নারী খেলোয়াড়দের সুখবর দিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। এখন থেকে বিশ্বকাপসহ ফিফা আয়োজিত যেকোনো টুর্নামেন্টে খেলতে পারবে আফগানিস্তানের নারী ফুটবল দল।

‘আফগান উইমেন ইউনাইটেড’ নামে আপাতত খেলেন দেশটির নারী ফুটবলাররা। এখন আফগানিস্তান নামেই খেলতে পারবেন তারা।

Manual3 Ad Code

২০১৮ সালে শেষবার কোনো প্রতিযোগিতায় নেমেছিল আফগানিস্তানের নারী ফুটবল দল। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতা দখলের পর বিলুপ্ত করা হয়েছে সেই ফুটবল দল এবং নারীদের ফুটবল খেলা নিষিদ্ধ করা হয়েছে। তারপর থেকে দেশের বাইরে থাকেন দেশটির নারী ফুটবলাররা। বেশির ভাগই থাকেন অস্ট্রেলিয়ায়। সে দেশের বিভিন্ন ক্লাবে খেলেন তারা।

Manual2 Ad Code

অস্ট্রেলিয়া থেকে আফগান নারী ফুটবলার নাজিয়া আলি বলেন, গত কয়েক বছরে আমরা বিভিন্ন নামে ফুটবল খেলেছি। কখনও উদ্বাস্তুদের দল। কখনও আফগানি উইমেন ইউনাইটেড। আবার কখনও অন্য ক্লাবে। কিন্তু মনেপ্রাণে আমরা এখনও আফগানিস্তানের নারী দলের ফুটবলার। অবশেষে আবার দেশের পতাকা গায়ে জড়াতে পারব। এর থেকে আনন্দের আর কিছু নেই।

Manual6 Ad Code

গত মঙ্গলবার ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদসংস্থা এপি একটি প্রতিবেদনে বলেছে, পরের বছর ব্রাজিলে নারীদের ফুটবল বিশ্বকাপের জন্য বাছাই পর্বে অংশ নেওয়ার সুযোগ এখন আর নেই। কিন্তু ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার সুযোগ রয়েছে তাদের।

Manual2 Ad Code

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একটি বিবৃতিতে বলেন, আফগান উইমেন ইউনাইটেড নাম নিয়ে আফগানিস্তানের নারী ফুটবলাররা যে সুন্দর যাত্রা শুরু করেছিলেন, তাকে আরও একটু মসৃণ করার চেষ্টা করেছি। তারা এ বার থেকে দেশের হয়েই ফিফা প্রতিযোগিতায় খেলতে পারবে।